ধর্মীয় প্রশ্ন
ধূমপান করলে কি অজু ভেঙে যায়?
অজু করার পর অনেকেরই বিড়ি বা সিগারেট খাওয়ার অভ্যাস রয়েছে। এ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মনে প্রশ্ন জাগে, ধূমপান করলে কি অজু নষ্ট হয়ে যায়? ধূমপানের পর সেই অজু দিয়ে নামাজ আদায় করা যাবে কি? ইসলামি ফিকহশাস্ত্র অনুযায়ী, ধূমপান করলে অজু ভাঙে না। তবে ধূমপানের কারণে সৃষ্ট দুর্গন্ধ নিয়ে নামাজ পড়া ও মসজিদে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।